Showing posts with label বাস্তবিক ভ্রম. Show all posts
Showing posts with label বাস্তবিক ভ্রম. Show all posts

Monday, 19 April 2021

মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড

এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো । 
বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘোর কাজ করে গানটা শুনলে , সাথে মিউজিক ভিডিও দেখলেও আরো ঘোর বাড়ে । 

সুর গুলো পুরোনো রুপালি পর্দার সেই সুর গুলোর মত , সেই অনুষ্ঠান গুলোর মত , যাকে দেখার আগ্রহ আমার কোন কালেই ছিলোনা , গানের গলা একদম মাতাল , কন্ট্রোল নেই , অনুবাদ করা গানের কথা গুলো এলোমেলো, খুব শহুরে ভদ্র ভাবে লেখা না , কিন্তু গানে মাতাল হতে হলে সব দিক দিয়ে যেই খুঁত গুলো থাকতে হবে , সবই আছে এই দাদুর গানে । 

আজ সারাদিন এই গান গুলোই শুনবো , এই ভার্শান গুলো 

হর্ষকুমার দাশগুপ্ত এর ইয়ুটিউব চ্যানেল -  https://www.youtube.com/user/drdgharsha/videos

চ্যানেলে আরো অনেক গুলো পিংক ফ্লয়েডের কাভার আছে । সব ভালো লাগে নি যদিও । বাট এই দুইটা ভালো লাগসে । বুড়ো মানুষ রা শেষ বয়সে আবোল তাবোল বকে, সারা জীবনের ফ্ল্যাশব্যাকে অনেক বিচ্ছিন্ন জিনিস আসে, মুখ ফুটে অল্প কিছু শব্দ বের হয় , সেগুলো তার পুরো জীবন রিপ্রেজেন্ট করে , সবাই শুনে , বুঝতে পারেনা, বুঝতে বুঝতে বেলা ফুরোয় ।  অর্থোদ্ধার করার পর সব গুলো শব্দকেই অনেক দামি মনে হয় । 
আমিও তার অনুবাদ গুলো কোন এক সূতোয় বাঁধার চেষ্টা করছি বোধয় । 

Sunday, 5 April 2020

নিস্তব্ধতার বিদায়ী সংকেত

কালো লিকলিকে ঠ্যাংজোড়া চাটাই থেকে বের হয়ে উঁকি মেরে চারপাশ ভালো করে দেখে নিচ্ছে। মাগরিবের পরের সময়টা কেমন যেন আবছায়া আলো। সাড়েতিন হাত নিচে যাওয়ার আগে যতটুকু দেখে নেওয়া যায়। শুধু কোথা থেকে যেন বিশ্রী একটা পঁচা গন্ধ অনেকক্ষণ ধরে নাকে লাগছে। এমনিতে অবশ্য শাহিন ছেলেটা বড্ড ঢ্যাঙা; ওই সিগনাল ল্যাম্পদেরও টেক্কা দিয়ে ফেলতে পারে। আর কে না জানে লম্বা লোকগুলোর থলথলে মগজের কারিকুরি তো সব হাঁটুতে।
মগজ দেখলে মাঝে মাঝে এনার্জি বাল্ব এর কথা মনে পড়ে যায়।

ছবিঃ রিফাত,  লেখাঃ রিয়াসাত

মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড

এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো ।  বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...